1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

অসহায়দের অনুদানের চেক আত্মসাতের অভিযোগে টিকটকার ও কথিত সাংবাদিক আটক

মো, সাইফুল ইসলাম, নীলফামারী।
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬৯ Time View
100

নীলফামারীর ডোমার উপজেলায় গরিব ও অসহায় পরিবারের জন্য সরকারের দেওয়া বাড়ি নির্মাণ অনুদানের চেক আত্মসাতের অভিযোগে এক টিকটকার ও কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ। এর আগে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে তার কাছ থেকে ভুক্তভোগীদের চারটি চেক উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে অসহায় ছয়টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে টিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, অনুদান গ্রহণের পরপরই কথিত সাংবাদিক আবরার হোসেন আলভী কৌশলে ওই পরিবারের কাছ থেকে চেকগুলো নিয়ে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুদান পাওয়ার আগেই আলভী ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। পরে অনুদান পাওয়ার পর তাদের কাছ থেকে ৬ হাজার টাকার চেক নিজের কাছে রেখে দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তাকে আটক করে মারধর করা হয়। পরে ডোমার থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

ভুক্তভোগীরা জানান, সরকারি সহায়তা পাওয়ার আশ্বাস দিয়ে আগেই তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন আলভী। অনুদান পাওয়ার পর তিনি চেকগুলো নিয়ে নেন।

তবে অভিযোগ অস্বীকার করে আবরার হোসেন আলভী বলেন, অনেকেই আবেদন করেও কোনো সহায়তা পাননি। যারা বঞ্চিত হয়েছেন, তাদের কিছু সহযোগিতা দেওয়ার উদ্দেশ্যে তিনি চেকগুলো নিয়েছিলেন।

ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, কার্যালয় থেকে নিয়ম অনুযায়ী উপকারভোগীদের হাতে টিন ও চেক হস্তান্তর করা হয়েছিল। পরে কার্যালয়ের বাইরে গিয়ে তারা চেকগুলো ওই ব্যক্তির কাছে দিয়েছেন বলে জানা গেছে। পরবর্তীতে চেকগুলো উদ্ধার করে আবার সংশ্লিষ্ট উপকারভোগীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মো. সাইফুল ইসলাম/০১৭১১৫৮৮৩০৪/নীলফামারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026