1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

আইন শৃঙ্খলার সর্বাধিক পর্যালোচনা করে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ঈদগাঁও থানার ওসি শিফাতুল মজুমদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮৩ Time View
120

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
কক্সবাজার পুলিশ সুপারের হাত থেকে টানা দুই মাসের আইনশৃঙ্খলা পর্যালোচনা করে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল ঈদগাঁও থানার ওসি শিফাতুল মজুমদার।
কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ টানা দুই মাস সর্বাধিক আইন শৃঙ্খলা পর্যালোচনা করে শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করলো ঈদগাঁও থানার ওসি শিফাতুল মজুমদার। এই বিষয়ে আরো জানাযায়, চলতি বছরের মে এবং জুন মাসে থানার আইন শৃঙ্খলা সর্বাধিক পর্যালোচনা করে এই সম্মাননা প্রদান করেন,অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল,মাদকবিরোধী অভিযান, জন বান্ধব পুলিশিংসহ পেশাদার দায়িত্ব পালনে সন্তোষজনক সাফল্যের জন্য কক্সবাজার জেলা পুলিশ সুপার এ,এন,এম সাজেদুর রহমানের কাছ থেকে বিশেষ স্বীকৃতি,পুরস্কার গ্রহণ করেন ঈদগাঁও থানার ওসি শিফাতুল মজুমদার।
জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। এই সময় জেলার বিভিন্ন থানার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে ঈদগাঁও থানাকে ধারাবাহিক সাফল্যের জন্য শ্রেষ্ঠ ইউনিট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
পুলিশ সূত্র মতে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা,মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারকরণ এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নে ঈদগাঁও থানার ওসি শিফাতুল মজুমদার গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে আসছে। সে ধারাবাহিকতায় টানা দুই মাস এই অর্জন সম্ভব হয়েছে।
এ অর্জনে থানার সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টা,স্থানীয় জনগণের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ঈদগাঁও থানার ওসি শিফাতুল মজুমদার একইভাবে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন জনগণের আস্থা আরও সুদৃঢ় করবেন।
পুলিশ সুপারের কাছ থেকে টানা দুই মাসের এই স্বীকৃতি ঈদগাঁও থানার জন্য যেমন গৌরবের, তেমনি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় কর্মরত পুলিশ সদস্যদের জন্যও একটি অনুপ্রেরণার মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026