1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:১৩|
Title :
কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন: ‘জবরদখল নয়, ৩৮ বছরের বেশি সময় ধরে বৈধ ভোগদখলে আছি’ ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড,ভ্রাম্যমাণ আদালতের অভিযান সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই গাড়িতে ভয়াবহ আগুন গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বালকের উপর হামলা মারপিট গুরতর আহত ১ ওসি কামরুজ্জামানের নেতৃত্বে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিকলীর ছাতিরচর, দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন যশোর চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী সমিতির সভা সম্পন্ন বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা,মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

মোঃ সাইফুর রহমান: আজমিরিগঞ্জ প্রতিনিধি,
  • Update Time : সোমবার, মার্চ ৩০, ২০২৬,
  • 86 Time View
41

মোঃ সাইফুর রহমান:
আজমিরিগঞ্জ প্রতিনিধি,
হবিগঞ্জের আজমিরীগঞ্জে চর বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত “আজমিরীগঞ্জ নিউ মেডিল্যাব হাসপাতাল”-এর বিরুদ্ধে ভূয়া পরীক্ষা রিপোর্ট প্রদান, চিকিৎসায় অবহেলা এবং অভিযোগকারীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভার শরীফনগর (নতুনবাড়ী), ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সাইফুর রহমান (কৌশিক) গত ২৬ মার্চ ২০২৬ তারিখে তার অসুস্থ স্ত্রীকে উক্ত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রোগ নির্ণয়ের জন্য ইউরিন, রক্ত ও আল্ট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন পরীক্ষা নির্ধারণ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, ইউরিন নমুনা ল্যাবে জমা দেওয়ার মাত্র ২ মিনিটের মধ্যেই রিপোর্ট প্রদান করা হয়, যা চিকিৎসা পদ্ধতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। পরবর্তীতে ওই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা গ্রহণের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
সন্দেহের ভিত্তিতে পরদিন হাসপাতালের সিসিটিভি ফুটেজ যাচাই করলে দেখা যায়—অভিযোগ অনুযায়ী, ইউরিন পরীক্ষার কোনো কার্যক্রম সম্পন্ন না করেই রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে অভিযোগকারীকে ভয়ভীতি প্রদর্শনের কথাও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালে একই হাসপাতালের বিরুদ্ধে এক রোগীর জরায়ু অপসারণ সংক্রান্ত অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ফলে নতুন করে এ ধরনের অভিযোগ ওঠায় জনমনে উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে “আজমিরীগঞ্জ নিউ মেডিল্যাব হাসপাতাল”-এর ম্যানেজারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিষয়টি পরে জানানো হবে।” তবে সংবাদ লেখা পর্যন্ত এ বিষয়ে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ভুক্তভোগী সিভিল সার্জন, হবিগঞ্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, স্বাস্থ্যসেবার মতো স্পর্শকাতর খাতে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026