1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৯:১০|
Title :
জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারপিট ও মা-বাবার নির্মম নির্যাতন! বাজার ব্রিজের নিচে অবৈধ বালু উত্তোলনে অভিযান, যুবকের ৭ দিনের কারাদণ্ড রামু থানার বিশেষ অভিযানে অস্ত্র সহ আটক চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক. নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে মোটরসাইকেল, কটিয়াদীতে প্রাণ হারালেন যুবক কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের পরিক্ষা অনুষ্ঠিত। সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বিজয় রাকিন সিটির মুক্তিযোদ্ধা সমিতির প্রশাসককে প্রত্যাহারের দাবি, সদস্যদের অভিযোগপত্র এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে-রাশেদ খাঁন

আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬,
  • 31 Time View
22

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদনে ফিরেছে। বৃহস্পতিবার রাতে ইউনিটটি চালু হওয়ার পর জাতীয় গ্রিডে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। কয়লা সংকটের কারণে গত ১১ জানুয়ারি থেকে এই কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল।
বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম জানান, জ্বালানি সরবরাহ নিশ্চিত হওয়ায় একটি ইউনিট সচল করা হয়েছে। বর্তমানে এখান থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো হবে। তিনি আরও জানান, মে মাসের মধ্যে কেন্দ্রের অন্য ইউনিটটিও চালু করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘমেয়াদি কয়লা সরবরাহ চুক্তি চূড়ান্ত না হওয়ায় এতদিন উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। বর্তমানে অস্থায়ী ব্যবস্থায় ইন্দোনেশিয়া থেকে ১২ লাখ মেট্রিক টন কয়লা আমদানির প্রক্রিয়া চলছে। এই পরিমাণ কয়লা দিয়ে কেন্দ্রটি প্রায় চার মাস চালু রাখা সম্ভব হবে। এরই মধ্যে কয়লাবাহী জাহাজ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে।
বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হালিম জানান, ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্রটি পূর্ণ শক্তিতে চললে দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করা সম্ভব হবে। এতে তেল ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর চাপ কমবে।
উল্লেখ্য, প্রায় ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সালের জানুয়ারি ও এপ্রিলে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিল। তবে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত না হওয়ায় চালুর কিছুদিনের মধ্যেই উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমান সেচ মৌসুম ও গ্রীষ্মের বাড়তি চাহিদা মোকাবিলায় কেন্দ্রটির উৎপাদন বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026