1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩২ Time View
66

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে যুবদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে বার্নফন্ডেন ও সিডার সহযোগিতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের পরিচিতি সভার আয়োজন করা হয়।
এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। তিনি বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন সিকদার, একাডেমিক সুপারভাইজার গোলাম মাহমুদ সেলিম, আমতলী এ. কে. সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বজলুর রহমান এবং আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ-এর আমতলী প্রতিনিধি মো.হায়াতুজ্জামান মিরাজ।
সভায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, লক্ষ্যমাত্রা ও বাস্তবায়ন কৌশল তুলে ধরে উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী (পিসি) শেখ কবির হোসেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026