আমিরাবাদে বন্যাদুর্গত পরিবারের পাশে সেনাবাহিনী ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর
Reporter Name
Update Time :
রবিবার, জুলাই ১২, ২০২৬,
20 Time View
আমিরাবাদে বন্যাদুর্গত পরিবারের পাশে সেনাবাহিনী ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর
কামরুল ০১৮৮৩০৮৮০৮৪ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদ। শনিবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন প্লাবিত ও ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বন্যাদুর্গত পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে সেনাবাহিনীর সদস্যরা দুর্গত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা অনুযায়ী ত্রাণসামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করা হয়। আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ইউনিয়নের কোনো অসহায় পরিবার যেন ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় বহু পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
30
কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদ।
শনিবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন প্লাবিত ও ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বন্যাদুর্গত পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে সেনাবাহিনীর সদস্যরা দুর্গত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা অনুযায়ী ত্রাণসামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ইউনিয়নের কোনো অসহায় পরিবার যেন ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় বহু পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।