1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৩:১০|
Title :
ঈদগাঁও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ ব্যবসায়ী-চালকরা ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

আশার উদ্যোগে সিলেটে  সহস্রাধিক গাছের  চারা বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২১, ২০২৬,
  • 30 Time View
46

খ. ম. জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া)
পরিবেশ সুরক্ষা ও টেকসই সবুজায়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলে সংস্থাটির সদস্যদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের সহস্রাধিক চারা বিতরণ করা হযেছে  বলা চলে কর্মসূচিটি এক প্রকার সবুজ উৎসবে পরিণত হয়েছে।
জাতীয় পর্যায়ে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসনের আহ্বানে এবং আশা’র নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আওতায় সংস্থার সিলেট অঞ্চলের ৫৯টি শাখার কর্মএলাকায় সদস্যদের মধ্যে চারা বিতরণ করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
গত ২০ জুন সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলমের কাছে ২০৪টি চারা হস্তান্তর এবং প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই জেলার বিভিন্ন স্থানে একযোগে বিতরণ করা হয় আরও ৭৯৯টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা।
আশা সিলেট ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক বলেন, “আশা শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সদস্যদের অবসরভাতা প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। তবে প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৃক্ষরোপণের এই উদ্যোগ আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে এবং অন্যরকম তৃপ্তি দিয়েছে।”
একই অনুভূতির কথা ব্যক্ত করেন আশা’র সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো: আবু তাহের চৌধুরী, মো. শামছুল ইসলাম এবং জেলা ব্যবস্থাপক মো. আলাউদ্দীন আলী। তারা বলেন, “মানুষের জীবন ক্ষণস্থায়ী, আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে, সেগুলো একদিন ছায়া দেবে, ফল দেবে, পরিবেশকে সুরক্ষিত রাখবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে সহায়তা করবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026