1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:০৭|
Title :
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক সাতকানিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একই দিনে পৃথক দুটি জায়গায় দুই জনের মৃত্যু নকল দুধ তৈরির উপকরণসহ ভাঙ্গুড়ায় আটক ১ এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় বড়াল কিন্ডার গার্টেনের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠান আনোয়ারাই বাসের হঠাৎ ব্রেক পিলের কারণে সড়ক দুর্ঘটনা ২ নারী নিহত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে কোন ভূমিকা নেই হাইওয়ে পুলিশের কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ চীনা গণমুক্তি ফৌজের (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন: বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সহযোগিতায় নতুন প্রত্যয় কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল: পরবর্তী সময়ে আহ্বায়ক পদপ্রার্থী বিল্লাল হোসেন নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়।

ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬,
  • 28 Time View
25

নিজস্ব প্রতিনিধি (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় নেছারাবাদ থানা পুলিশ উপজেলার চাঁদকাঠি খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাকিবুল ইসলাম রাকু (৪৪) ও মোঃ সজিব আহম্মেদ (৩৩) নামে দুই যুবককে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। তল্লাশির সময় রাকুর কাছ থেকে ৩০ পিস এবং সজিবের কাছ থেকে ২০ পিস ইয়াবা
উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রাকু উপজেলার সোহাগদল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হেমায়েত উদ্দিনের ছেলে এবং সজিব একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শামসুল হকের ছেলে
এদিকে পৃথক আরেক অভিযানে মোঃ শহিদ (৩৫) নামে এক ব্যক্তিকে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি পূর্ব জগন্নাথকাঠী এলাকার মৃত আঃ জব্বারের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নেছারাবাদ থানা পুলিশ।
নেছারাবাদ থানার তদন্ত কর্মকর্তা রাধেশ্যাম সরকার জানান, পুলিশ সদর দপ্তর ও জেলা পুলিশের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইয়াবা ব্যবসায়ী ও গাঁজা সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026