
প্রতিবেদক আরিফ রহমান সোনাইমুড়ি নোয়াখালী।
নোয়াখালী জেলার সোনাইমুড়ীর বজরা সরকারি হাসপাতালের সামনে থেকে ৫০০ পিস ইয়াবাসহ জহির (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সোনাইমুড়ী পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে তাকে প্রথমে আটক করে এলাকাবাসী। পরে সোনাইমুড়ী থানা পুলিশকে জানালে, ঘটনাস্থলে ইয়াবাসহ জহিরকে গ্রেপ্তার করেন। জানা যায় যে,গ্রেপ্তারকৃত জহির গোলাম আলী বাড়ীর আবুল খায়ের এর ছেলে। সোনাইমুড়ী থানার এস আই মো. নুরনবী ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স নিয়ে এসে তাকে গ্রেপ্তার করেন