1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:২৪|
Title :
কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন: ‘জবরদখল নয়, ৩৮ বছরের বেশি সময় ধরে বৈধ ভোগদখলে আছি’ ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড,ভ্রাম্যমাণ আদালতের অভিযান সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই গাড়িতে ভয়াবহ আগুন গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বালকের উপর হামলা মারপিট গুরতর আহত ১ ওসি কামরুজ্জামানের নেতৃত্বে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিকলীর ছাতিরচর, দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন যশোর চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী সমিতির সভা সম্পন্ন বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা,মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের হস্তক্ষেপের প্রতিবাদে সেনবাগে মানববন্ধন ও সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২৪, ২০২৬,
  • 25 Time View
56

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব বাজার এলাকায় ইসলামী ব্যাংকের সামনে ব্যাংকিং খাতে কথিত হস্তক্ষেপ ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল ১১টায় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, লুটেরা এস আলম গ্রুপের প্ররোচনায় ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে, যা সাধারণ গ্রাহক ও আমানতকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মেসার্স ভূইয়া ট্রেডার্সের হাজী বেলাল, মেসার্স মিয়াজী ট্রেডার্সের ইয়াসিন মিয়াজী, মেসার্স জাহিদ ট্রেডার্সের আবু জাহিদ, মেসার্স মিয়াজী ট্রেডার্সের মোঃ হেদায়েত উল্যাহ তাহেরপুর এবং ফেরদৌস হোমিও হলের মোহাম্মদ ফয়সালসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, অবিলম্বে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের ছুটি বাতিল করে তাকে পূর্ণবহাল করতে হবে। একই সঙ্গে ইসলামী ব্যাংক থেকে এস আলমের দোসরদের অপসারণ, ব্যাংক খাতের লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের ব্যাংকিং খাতে অস্থিরতা সৃষ্টি করে সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। তারা ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও গ্রাহকদের আস্থা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026