উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা) খেলার উদ্বোধন
মোঃ আবদুল মোতালেব জেলা প্রতিনিধি নোযাখালী
Update Time :
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
৬৮
Time View
উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা) খেলার উদ্বোধন
মোঃ আবদুল মোতালেব জেলা প্রতিনিধি নোযাখালী :-- আজ সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুর পেয়ারা বেগম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: আবুল বাশার, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল। দিনের প্রথম খেলায় মমিন উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে। অপর খেলায় হিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ট্রাইবেকারে উত্তর গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। বালকদের প্রথম খেলায় পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল দেবীসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল কে এবং অপর খেলায় চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইবেকারে নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল কে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।
63
মোঃ আবদুল মোতালেব
জেলা প্রতিনিধি নোযাখালী :–
আজ সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুর পেয়ারা বেগম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: আবুল বাশার, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল।
দিনের প্রথম খেলায় মমিন উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে।
অপর খেলায় হিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ট্রাইবেকারে উত্তর গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।
বালকদের প্রথম খেলায় পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল দেবীসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল কে এবং অপর খেলায় চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইবেকারে নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল কে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।