এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার
Reporter Name
Update Time :
বুধবার, জুলাই ৮, ২০২৬,
21 Time View
এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি পটুয়াখালীর দুমকীতে এইচএসসি পরীক্ষায় অভিনব উপায়ে অসদুপায় অবলম্বনের দায়ে বিজ্ঞান বিভাগের দুই পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ। বুধবার (৮ জুলাই) উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন এই জালিয়াতির ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো- দুমকী সরকারি জনতা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নোমান ও অমি আক্তার। কেন্দ্র সূত্র জানায়, আগের দিন ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কক্ষ পরিদর্শকের স্বাক্ষরযুক্ত একটি অতিরিক্ত সাদা উত্তরপত্র বাইরে নিয়ে যায় ওই দুই পরীক্ষার্থী। পরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় সেটি মূল উত্তরপত্রের সঙ্গে যুক্ত করার চেষ্টা করলে দায়িত্বরত কক্ষ পরিদর্শক তাদের হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি কেন্দ্র সচিবের দপ্তরে যাচাই-বাছাই শেষে পাবলিক পরীক্ষার বিধি অনুযায়ী অসদুপায় অবলম্বনের দায়ে উভয় পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বার্তা প্রেরকঃ- সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি তারিখ:৮/৭/২০২৬ইং
36
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর দুমকীতে এইচএসসি পরীক্ষায় অভিনব উপায়ে অসদুপায় অবলম্বনের দায়ে বিজ্ঞান বিভাগের দুই পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।
বুধবার (৮ জুলাই) উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন এই জালিয়াতির ঘটনা ঘটে।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো- দুমকী সরকারি জনতা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নোমান ও অমি আক্তার।
কেন্দ্র সূত্র জানায়, আগের দিন ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কক্ষ পরিদর্শকের স্বাক্ষরযুক্ত একটি অতিরিক্ত সাদা উত্তরপত্র বাইরে নিয়ে যায় ওই দুই পরীক্ষার্থী। পরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় সেটি মূল উত্তরপত্রের সঙ্গে যুক্ত করার চেষ্টা করলে দায়িত্বরত কক্ষ পরিদর্শক তাদের হাতেনাতে আটক করেন।
পরে বিষয়টি কেন্দ্র সচিবের দপ্তরে যাচাই-বাছাই শেষে পাবলিক পরীক্ষার বিধি অনুযায়ী অসদুপায় অবলম্বনের দায়ে উভয় পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
বার্তা প্রেরকঃ-
সাকিব হোসেন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
তারিখ:৮/৭/২০২৬ইং