
আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জঃ
২৬/০৬/২০২৬ তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা ৭.০০ টায় মুন্সীগঞ্জ এর প্রাণকেন্দ্র শিশু পার্ক সংলগ্ন পৌর মার্কেট এর ২য় তলায় এপেক্স ক্লাব অব বিক্রমপুর এর বার্ষিক পালাবদল অনুষ্ঠিত হয়। উক্ত পালাবদল অনুষ্ঠানে ২০২৬ বর্ষের নবগঠিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয়। এপেক্স ক্লাব অব বিক্রমপুর এর নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন এপেক্সিয়ান মোহাম্মদ বাহাউদ্দিন বাহার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আমজাদ হোসেন মিঠু। ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান এডভোকেট দেলোয়ার হোসেন তুহিন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান গাজী আবু হেনা মোস্তফা, আইপিপি এন্ড এক্সপান্সন ডাইরেক্টর এপেক্সিয়ান হুমায়ুন ফরিদ, ট্রেজারার এপেক্সিয়ান এম সাখাওত হোসেন, সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান মোহাম্মদ হোসেন শেখ, মেম্বারশিপ এন্ড এটেন্ডেন্স ডাইরেক্টর এপেক্সিয়ান লাবু আহমেদ, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর এপেক্সিয়ান হিরা আক্তার, পাবলিক স্পিকিং এন্ড ডিবেইটিং ডাইরেক্টর এপেক্সশিয়ান ফয়েজ বিন মাসুদ অমিয় এবং সার্জেন্ট এট আর্মস এপেক্সশিয়ান মোঃ হারুন অর রশিদ। আনন্দঘন ও উৎসবমূখর এই পালাবদল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সশিয়ান মোঃ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – এপেক্সশিয়ান এম সাঈম টিপু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিজিপিএনপি এপেক্স ক্লাব অব বাংলাদেশ অভিজিৎ দাস ববি,সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সশিয়ান মোঃ আব্দুল মতিন শিকদার। মিটিং কল করেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের জেলা ০১ গভর্নর এপেক্সশিয়ান মোঃ সারোয়ার হোসেন ভূইয়া,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব মুন্সীগঞ্জ এর সাবেক সভাপতি গোলাম সারোয়ার ফারুক।