1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৪:২১|
Title :
ঈদগাঁও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ ব্যবসায়ী-চালকরা ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

এসএসএফ-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর দরবার।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬,
  • 47 Time View
80

হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৮ জুন, ২০২৬
রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বৃহস্পতিবার স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিশেষ দরবারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলাম ও এসএসএফ সদস্যসহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসএসএফ-এর সকল সদস্যকে বাহিনীর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দরবারে তিনি এসএসএফ-এর কর্মতৎপরতা, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাহিনীর সদস্যদের দেশপ্রেম ও সর্বোচ্চ সতর্কতার সাথে অর্পিত দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সাথে তাল মিলিয়ে এসএসএফ-এর সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। দেশের নিরাপত্তা নিশ্চিতকরণে এসএসএফ-এর প্রতিটি সদস্যকে সব সময় নিবেদিত ও সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে এসএসএফ-এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর দরবারের মাধ্যমে বাহিনীর সদস্যদের মধ্যে কর্মোদ্দীপনা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026