কবিতা : শমসেরনগর চা-বাগান কবি: সৈয়দ রাহিম উদ্দিন রেদওয়ান
Reporter Name
Update Time :
সোমবার, ৯ মার্চ, ২০২৬
৮৭
Time View
কবিতা : শমসেরনগর চা-বাগান কবি: সৈয়দ রাহিম উদ্দিন রেদওয়ান
সৌন্দর্যের এক অপরূপ সম্ভার শমসেরনগর চা-বাগান, দেখতে ভালো লাগে সবার এই প্রাকৃতিক দান। গাছপালা আর পাখপাখালি তোলে মধুর সুর, দেখতে ভালো লাগে আমার তাদের কলরব ভরপুর। সবুজ শ্যামল বৃক্ষের সারি সাথে চায়ের গাছ, শ্রমিকেরা তুলছে পাতা কেউবা করছে নাচ। বাগানের ভিতর দিয়ে গিয়েছে একটি রাস্তা, সেই রাস্তার পাশে বসে খাচ্ছে সবাই নাস্তা। ক্যামেলিয়া লেইক আর সুন্দর সেই গল্ফ মাঠ, এই বাগানেই অবস্থিত পাশেই রয়েছে বাজারঘাট। প্রতিদিন পর্যটকেরা আসে ভিড় করে, কেউ বা ঘুরে দেখছে বাগান কেউ গাড়িতে চড়ে। শমসেরনগরের ঐতিহ্য এই চা-বাগান, বহুদিনের ইতিহাস সবার জান-প্রাণ। দীর্ঘ মাইল জায়গা জুড়ে বাগানটির অবস্থান, এটির জন্যই প্রতিদিন বাড়ছে এলাকার মান। দারোয়ানেরা গেটের ধারে দিচ্ছে সব পাহারা, তাইতো সবাই নিরাপদ নেই কোনো হাহাকারা।
120
সৌন্দর্যের এক অপরূপ সম্ভার
শমসেরনগর চা-বাগান,
দেখতে ভালো লাগে সবার
এই প্রাকৃতিক দান।
গাছপালা আর পাখপাখালি
তোলে মধুর সুর,
দেখতে ভালো লাগে আমার
তাদের কলরব ভরপুর।