1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৯:৪৭|
Title :
জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারপিট ও মা-বাবার নির্মম নির্যাতন! বাজার ব্রিজের নিচে অবৈধ বালু উত্তোলনে অভিযান, যুবকের ৭ দিনের কারাদণ্ড রামু থানার বিশেষ অভিযানে অস্ত্র সহ আটক চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক. নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে মোটরসাইকেল, কটিয়াদীতে প্রাণ হারালেন যুবক কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের পরিক্ষা অনুষ্ঠিত। সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বিজয় রাকিন সিটির মুক্তিযোদ্ধা সমিতির প্রশাসককে প্রত্যাহারের দাবি, সদস্যদের অভিযোগপত্র এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে-রাশেদ খাঁন

কলাউজানে এক অসহায় লিপি রানীর জায়গা অবৈধ ভাবে দখল করার পাঁয়তারা করছে শহীদুল

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২০, ২০২৬,
  • 18 Time View
35

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
শহিদুল ইসলাম (৩৪) পিতা-মৃত অলি আহমদ, সাং-পশ্চিম কলাউজান, কুমার পাড়া, ০৬নং ওয়ার্ড, ০৫নং কলাউজান ইউপি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রামসহ অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী নিয়ে লিপি রানীর জায়গা অবৈধ ভাবে দখল করার পাঁয়তারা করছে ।এই বিষয়ে লোহাগাড়া থানায় অভিযোগ করা হয়েছে। ১৪/০৫/২০২৬ইং তারিখ সকাল অনুমান ৯:০০ ঘটিকার সময়।
লোহাগাড়া থানাধীন কলাউজান ইউনিয়নের ৬নং ওয়ার্ড, নিম্ন তফশিলস্থ সম্পত্তি অবৈধ ভাবে দখল নিতে গেলে লিপি রানী বান্দা দিতে গেলে শহীদুল্লাহর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী নিয়ে লিপি রানীর উপর হামলা করার চেষ্টা করে। গ্রামের মানুষের সহায়তায় লিপি রানী দেবী ঘটনা স্থল ত্যাগ করে থানায় হাজির হইয়া বিবাদীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে লিপি রানী দেবী উল্লেখ করেন তিনি একজন রেমিট্যান্স যোদ্ধার স্ত্রী হই। উপরোক্ত বিবাদী লিপি রানী দেবী ও শহীদুল্লাহ একই ওয়ার্ডের বাসিন্দা হয়। নিম্ন তফশিলস্থ সম্পত্তি লিপি রানী দেবীর স্বামী আশীতুষ নাথের খরিদা সম্পত্তি বটে। উপরোক্ত বিবাদী লিপি রানী দেবীর স্বামীর খরিদা সম্পত্তি অন্যায় অহেতুক ভাবে শহীদুল্লাহ নিজের দাবি করায় লিপি রানী দেবীর দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তি । শহীদুল্লাহ প্রায় সময় জবর দখল করার চেষ্টা করে। উক্ত বিষয় নিয়ে লিপি রানী দেবী ও তার পরিবারের লোকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে অবগত করিয়া বিষয়টি স্থানীয় ভাবে বিবাদীর সাথে আপস-মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু বিবাদী আইন অমান্যকারী হওয়া ও খারাপ প্রকৃতির লোক হওয়ায় স্থানীয় আপস-মীমাংসাকে উপেক্ষা করে লিপি রানী দেবী ও তার পরিবারের সাথে বিরোধ সৃষ্টি করতে থাকে। গত ১৪/০৫/২০২৬ইং তারিখ সকাল অনুমান ৯:০০ ঘটিকার সময় উপরোক্ত বিবাদী শহীদুল্লাহ ও অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী নিয়ে লোহাগাড়া থানাধীন কলাউজান ইউনিয়নের ৬নং ওয়ার্ড, নিম্ন তফশিলস্থ লিপি রানী দেবীর বসত ভিটায় জোরপূর্বক প্রবেশ করে জবর দখল করার জন্য গর্ত খনন করে। অজ্ঞাতনামা বিবাদীদের গর্ত খনন কাজে লিপি রানী বাধা প্রদান করিলে শহীদুল্লাহ লিপি রানী দেবী কে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করার উদ্দেশ্যে ধাওয়া করে। এ সময় লিপি রানীর চিৎকারের শব্দ শুনে ঘটনাস্থলের আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসিলে শহীদুল্লাহ গালমন্দ করে এবং এই বিষয় নিয়ে তাহার বিরুদ্ধে আইনের আশ্রয় নিলে লিপি রানী দেবী ও তার পরিবারের লোকজনকে মারধর করিবে মর্মে প্রকাশ্যে গুম ও খুন জখমের মর্মে হুমকি প্রদান করে। বর্তমানেও শহীদুল্লাহ হুমকি-ধমকি অব্যাহত আছে। শহিদুল্লাহ কর্তৃক যেকোনো সময় দাঙ্গা-হাঙ্গামাসহ আইন-শৃঙ্খলার চরম অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে লিপি রানী দেবী ও তাহার পরিবারের লোকজন শহীদুল্লাহর ভয়ে আতঙ্কে আছেন এবং শহিদুল্লাহর ভয়ে জান মালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। উক্ত ব্যাপারে লিপি রানী দেবী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে পরামর্শ করিয়া থানায় আসিয়া বিবাদী ও অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অত্র অভিযোগ দায়ের করেন এই বিষয়ে সাংবাদিক কামরুল ইসলাম ও সাংবাদিক সোহেল রানা তদন্ত প্রতিবেদন করতে গেলে স্থানীয় লোকজনের সামনে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকদের হামলা করতে এগিয়ে আসেন এবং স্থানীয়দের সহায়তায় সাংবাদিকরা ঘটনা স্থল ত্যাগ করেন এই বিষয়ে থানা প্রশাসন ও লোহাগাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনওর হস্তক্ষেপে কামনা করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026