কসবায় পুলিশের* মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার:
Reporter Name
Update Time :
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
৪০
Time View
কসবায় পুলিশের* মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার:
জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ আছমা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে কসবা পৌরসভার টিআলী মোড় থেকে কুটি চৌমুহনী সড়কের শাহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার এসআই সাজ্জাদ উল করিমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে আছমা আক্তারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার আছমা আক্তার কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তিনি মো. সফি মিয়ার স্ত্রী এবং আব্দুল লতিফ ও রেনু বেগমের কন্যা। পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কসবা এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
96
জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ আছমা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে কসবা পৌরসভার টিআলী মোড় থেকে কুটি চৌমুহনী সড়কের শাহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার এসআই সাজ্জাদ উল করিমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে আছমা আক্তারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার আছমা আক্তার কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তিনি মো. সফি মিয়ার স্ত্রী এবং আব্দুল লতিফ ও রেনু বেগমের কন্যা।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কসবা এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।