1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

কাপ্তাই সড়কে লোক দেখানো অভিযান থেমে নেই অবৈধ পরিবহন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৩ Time View
113

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
মোহরা-কাপ্তাই সড়কে ফের দখলবাজদের দৌরাত্ম্য, যানজটে নাকাল জনজীবন অতিষ্ঠ।চট্টগ্রাম নগরীর মোহরা-কাপ্তাই রাস্তার মাথায় প্রশাসনের লোক দেখানো অভিযানের পরও থামছে না দখলবাজদের দৌরাত্ম্য। কয়েকদিন আগেও এই লোক দেখানো অভিযান চালিয়ে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হলেও পূর্ণাঙ্গ রুপে আবার ও অবৈধ দখল দারের হাতে ফুটপাত, বর্তমানে আবারও আগের চিত্র ফিরে এসেছে। দখলবাজদের বেপরোয়া কর্মকাণ্ডে প্রতিদিনই ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে, আর চরম দুর্ভোগে পড়ছেন হাজারো পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি প্রকাশ্যে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চল থেকে আসা সিএনজি অটোরিকশা ও অবৈধ টিকটিকি টেম্পোর অনিয়ন্ত্রিত চলাচলে পুরো সড়ক কার্যত অচল হয়ে পড়ছে। অভিযানের পরদিন থেকেই আবারও দখল শুরু হওয়ায় প্রশাসনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা।
এলাকাবাসীর দাবি, বন্ধ থাকা একটি গ্যাস পাম্পের ভেতরে গ্রাম সিএনজি অটোরিকশা পার্কিং করা হচ্ছে এবং সেখান থেকে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের ভাষ্য, দখলবাজরা যেন আইন-শৃঙ্খলা বাহিনীকেও তোয়াক্কা করছে না। অভিযান শেষ হলেই তারা আবার ফুটপাত ও সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে লোক দেখানো অভিযান নয়, স্থায়ী ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সচেতন মহলের মতে, ফুটপাত দখল, অবৈধ যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল এবং এসবের পেছনে থাকা প্রভাবশালী চক্রের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা ছাড়া মোহরা-কাপ্তাই সড়কের দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ থেকে পরিত্রাণ মিলবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026