
কাজী আহসানুল হাবীব, জেলা প্রতিনিধি , গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় হযরত শাহ্ আফাজ উদ্দিন উয়ায়েছি (রহ.)-এর ৪১তম স্মৃতি বার্ষিকী পালিত হয়েছে।
কালিয়াকৈর বংশাই ব্রীজের পাশে উয়ায়েছিয়া পাক দরবার শরিফের মাজার প্রাংগনে, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দরবার শরীফের গদ্দিনশীন পীর শাহ্ আশেক মোরশেদ উয়ায়েছি(সুজন)-এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বক্তারা মরহুমের জীবন ও আধ্যাত্মিক দর্শনের ওপর আলোকপাত করেন।আলোচনায় আল কোরানের বিভিন্ন আয়াত থেকে উদ্বৃতি দিয়ে বক্তব্য রাখেন প্রধান আলোচক
হযরত মঈন উদ্দিন খান উয়ায়েছি (১০০ বছর বয়সী ) , হিজুলী উয়ায়েছি মহল, মানিকগঞ্জ।
হযরত সুলতান মিয়া উয়ায়েছি, হিজুলী উয়ায়েছি মহল, মানিকগঞ্জ।
হযরত আব্দুল আলীম অভি বৈরাবরী আল কাদরী, কালিয়াকৈর, গাজীপুর।
বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম উয়ায়েছি , ঘাটাইল টাঙ্গাইল
সৈয়দ জমির শাহ উর্মি কাদরি, নাগরপুর, টাঙ্গাইল।
শাহ শওকত চিসতি, গাজীপুর সদর।
ওয়াজেদ ফকির, মধুপুর।
আ. আওয়াল কাদরি , কালিয়াকৈর ,গাজীপুর
বিপুল হোসেন উয়ায়েছি, বগুড়া।
আলোচক বৃন্দ বলেন, শাহ্ আফাজ উদ্দিন উয়ায়েছি (রহ.) আজীবন আহলে বায়েতের আদর্শ ও সুফিবাদের প্রসারে কাজ করে গেছেন।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয় এবং তবারক বিতরন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক ভক্ত ও আশেকানবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ দাওয়াতি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সাংবাদিক নেতৃবৃন্দ।