1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১০:৪৪|

কিশোরগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদন:রকি হাসান কিশোরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬,
  • 118 Time View
95

প্রতিবেদন:রকি হাসান কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেল ৫টায় শহরের নগুয়া এলাকায় অবস্থিত আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে ।, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী নাজমুল ইসলাম, জেলার নাযেবে আমীর ও হয়বতনগর আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও. আজিজুল হক,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সেন্টাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাংবাদিক শফিক আদনান, সাংবাদিক নূরমোহাম্মদ প্রমুখ সহ শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিড়িয়ার সাংবাদিকগণ উপস্হিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা জামায়াতের প্রচার বিভাগের সভাপতি সিনিয়র সাংবাদিক শামসুল আলম সেলিম। সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশ ও সমাজের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় আয়োজকরা বলেন, সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক মতবিনিময়ের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026