
মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি
সময় যতই যাচ্ছে ঘড়ির কাঁটা ততই ঘুরছে ততই আলোচনা হচ্ছে সারা দেশে আসন্ন স্হানীয় সরকার নির্বাচন নিয়ে।স্হানীয় সরকার নির্বাচনের মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে ইউপি নির্বাচন।
সারাদেশের ন্যায় পীরগাছা উপজেলায় কৈকুড়ী ইউনিয়নে ও বইছে স্হানীয় সরকার নির্বাচনের হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় এখন আলোচনার বিষয় স্হানীয় সরকার নির্বাচন নিয়ে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা.জাহেদ উর রহমান তথ্য মতে খুব দ্রুত সময়ে আগামী সেপ্টেম্বর -অক্টোবর থেকে স্হানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে।
আসন্ন স্হানীয় সরকার নির্বাচনে পীরগাছা উপজেলার ৮ নং কৈকুড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছেন জন গণ মনোনীত সাবেক দুইবারের সফল মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৮ নং কৈকুড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক,রাজপথের লড়াকু সৈনিক,বিগত সতের বছরের জুলুমের শিকার ,যুব সমাজের আইকন,সৎ,পরোপকারী কৈকুড়ী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক সফল মরহুম ফারাজ উদ্দিন সরকার সাহেবের গ্রাম সরকার হিসাবে জনগণের সেবা করতে তার কনিষ্ঠ পুত্র মো:আক্কাস আলী বাদল
আক্কাস আলী বাদল বলেন,
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,মানুষের সুখে দুঃখে পাশে থাকা আমাদের পরিবার এটি কর্তব্য বলে মনে করে,ফলে কৈকুড়ী ইউনিয়নের আমজনতা আমাকে বিগত সময়ে বার বার মেম্বার হিসাবে বিজয়ী করে কৈকুড়ী বাসীর খেদমত করার সুযোগ করে দিয়েছিল।
আমিও আমার মত আমার ইউনিয়ন বাসীর সেবা করে যেতে চাই।আমি সেবক হতে আসি নাই,জনগণের সেবা করতে চাই।
ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবসময় আমার ইউনিয়নের মানুষের স্বার্থকেই প্রাধান্য দিতেছি তাদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্ঠা করতেছি।
স্বপ্ন,সম্ভবনা,আর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমার ইউনিয়নের মানুষের গভীর ভালোবাসা থেকেই আমার পথচলা শুরু হয়েছে। আমি ন্যায়,অধিকার ও মানুষের মর্যাদার প্রশ্নে কখনো আপোষ করেননি এবং ভবিষ্যতেও করবো না।
আক্কাস আলী বাদল আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখে সবসময় বিশ্বাস করেছি—সবার আগে আমার ৮ নং কৈকুড়ী ইউনিয়নের মানুষ।
মানুষের কল্যাণ,উন্নয়ন এবং গণমানুষের স্বপ্ন পূরণই আমার অঙ্গীকার।
বাদল বলেন,ইউনিয়নের সার্বিক উন্নয়ন,জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি সবসময় কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন,যদি কৈকুড়ী ইউনিয়নের জন গণ আসন্ন ইউপি স্হানীয় সরকার নির্বাচনে আমাকে বিজয়ী করে তাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দেয়,আমি ইউনিয়ন বাসীকে কথা দিচ্ছি ইউনিয়নের যত গুলো সেবা আছে সব সেবা বিনামূল্যে করে দিব।কোন সেবার জন্য কারো কাছ থেকে কেউ টাকা নিবে এ কাজ করতে দিব না। সকল প্রকার ভাতার কাজ ফ্রি করে দিব। পীরগাছা উপজেলার মধ্যে ৮ নং কৈকুড়ী ইউনিয়নকে রোল মডেল হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কৈকুড়ী ইউনিয়ন বাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় জনগণ,দল বল নির্বিশেষে সবার সাথে কথা বলে জানা যায়,আক্কাস আলী বাদল একজন সৎ,পরোপকারী মানুষ,তরুন নেতা,তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৮নং কৈকুড়ী বাসীর সুখে দুঃখে পাশে দাঁড়ায়,তাই তারা আসন্ন ইউপি স্হানীয় সরকার নির্বাচনে ৮ নং কৈকুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে আক্কাস আলী বাদল কেই বিজয়ী করতে চায়।