1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে ওসি নুরুল আবছার খাড়েরায় সড়কের পাশে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ নবীনগরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবদল নেতা বিপ্লবকে শোকজ সিরাজদিখানে আগুনে পুড়ল ৫ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ও প্রশাসনঃ চট্টগ্রাম বিভাগে খাদ্যশস্যের রেকর্ড মজুদ অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ, আমদানি বৃদ্ধি ও সংরক্ষণ অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫ পটিয়ায় এপেক্স ক্লাবের বোর্ড সভা অনুষ্ঠিত,জেলা গভর্ণর ও জাতীয় সেবা পরিচালক পদে প্রার্থী অনুমোদন। নওগাঁর মান্দায় শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিংকরায় চারজন গ্রেপ্তার। মদনে মাদকসহ দুজন গ্রেপ্তার ভ্রাম্যমান আদালতে ৯০ দিনের সাজা।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশেষ প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬১ Time View
105

বিশেষ প্রতিনিধি,
সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় আজ এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কোলা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান এইচ এম সাইফুল ইসলাম মিন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এইচ এম সাইফুল ইসলাম মিন্টু বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী উদ্যোগকে সফল করতে আমরা কোলা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যপক হারে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখব।”
অনুষ্ঠানে কোলা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে রোপণকৃত চারাসমূহের যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026