1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:৫৮|
Title :
গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি ডিমলায় শহিদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

ক্তাক্ত ৬ জুলাই স্মরণে সেনবাগে বিএনপির আলোচনা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ৬, ২০২৬,
  • 10 Time View
23

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি
২০১১ সালের ৬ জুলাই ঢাকায় তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুকের ওপর সংঘটিত হামলার ঘটনাকে স্মরণ করে নোয়াখালীর সেনবাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৬ জুলাই ২০১১ সালের ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত অধ্যায়। তাঁদের দাবি, সে সময়ের হামলার ঘটনায় ন্যায়বিচার এখনো নিশ্চিত হয়নি। তাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
সভায় জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন (বাহার) চেয়ারম্যান, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফারুক বাবুল, যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান লিটন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরনবী বাচ্চু, সদস্য সচিব মোঃ শহীদ উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য ব্যাবসায়ী বাহার উল্ল্যাহ, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব গোলাম মোস্তফা , যুগ্ম আহ্বায়ক মির্জা মোস্তফা, ৬নং কাবিলপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন লিটন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোকাররম হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আলাউদ্দিনসহ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপ্রকাশের অধিকার ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে বলে তাঁরা মত প্রকাশ করেন।
সভা শেষে দেশের শান্তি, গণতন্ত্র, আইনের শাসন এবং জয়নুল আবদিন ফারুকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026