
নিয়াজ চট্টগ্রাম প্রতিনিধি
গনভোটের রায় বাস্তবায়নের দাবীতে মগবাজারে জামায়াত কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে প্রেস ব্রিফিং করেন ঐক্যের সমন্বয়কারী এএইচএম হামিদুর রহমান আজাদ। এসময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, এলডিপির মহাসচিব বিল্লাল মিয়াজী, জাগপা সহ সভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের যুগ্ম মহসচিব অধ্যাপক আবদুল জলিল ও এবি পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা সহ ১১ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণভোটের রায় বাস্তবায়নে আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের বিভাগীয় সমাবেশ শুরু হবে। এরপর ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ হবে। এসব সমাবেশে সিটি করপোরেশন, বিভাগীয় শহর ও জেলাকে সম্পৃক্ত করা হবে।