1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:২৩|
Title :
শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত। গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩ বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন। ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন।

গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

স্টাফ রিপোর্টার :মোঃ মাহাবুল ইসলাম মুন্না :
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 95 Time View
28

স্টাফ রিপোর্টার :মোঃ মাহাবুল ইসলাম মুন্না :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পেট্রোল পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল আরোহীদের ওপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৭ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের আবুল কাশেম পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী এসব জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সাগুয়ান এলাকার মো. ওসমান (১৮), সুলতানগঞ্জের সিহাব (২১), নাচোলের মো. রবিউল ইসলাম (৩০) এবং হঠাৎপাড়ার সাইফ (১৮)—এই চারজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া মহিশালবাড়ীর নওশাদ ও বড়শীপাড়া গোগ্রামের মফিজুল ইসলামকে ১ হাজার টাকা করে এবং জাহানাবাদ এলাকার আসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, তেল নিতে আসা মোটরসাইকেলগুলো তল্লাশি করে অনেকের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাদের জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষকে আইন মেনে চলতে সচেতন করাই এ অভিযানের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026