1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

চকরিয়ার কৃতিসন্তান ইয়াছিন আরফাত: ৪৭তম বিসিএস ক্যাডার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯২ Time View
143

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারার কৃতিসন্তান ইয়াছিন আরফাত সদ্য প্রকাশিত ৪৭তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে ক্যাডার সম্মান অর্জন করেছেন। পিএসসি কর্তৃক প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সফল হয়ে তিনি নিজ এলাকার জন্য এই গৌরব বয়ে এনেছেন।,
জানা যায়- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাটাখালীর কৃতি সন্তান মো. ইয়াছিন আরফাত ৪৭তম বিসিএস পরীক্ষায় প্রভাষক (প্রাণিবিদ্যা) পদে সুপারিশপ্রাপ্ত হাওয়াই। তাঁর এই গৌরবময় অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
মো. ইয়াছিন আরফাত চকরিয়া কোরক বিদ্যাপীঠের ১৬ ব্যাচের শিক্ষার্থী। তিনি আবুল কাশেম ও মমতাজ বেগমের সন্তান। ছোটবেলা থেকেই তিনি মেধাবী, অধ্যবসায়ী ও পরিশ্রমী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা ও আত্মবিশ্বাসের ফলেই তিনি ৪৭তম বিসিএসে প্রভাষক (প্রাণিবিদ্যা) পদে সুপারিশপ্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেছেন।
এ বিষয়ে তাঁর মামাতো ভাই, সাংবাদিক ফয়সাল আলম সাগর বলেন, লক্ষ্যে পৌঁছানোর নিয়ত ও সংকল্প থাকলে সফলতা আসবেই’। এটি শুধু ইয়াছিন আরফাতের ব্যক্তিগত সাফল্য নয়, আমাদের পুরো পরিবারের জন্যও এক অনন্য গর্ব ও আনন্দের মুহূর্ত। তাঁর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস আজ সার্থক হয়েছে। আমরা তাঁর এই অর্জনে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”
তিনি আরও বলেন, “তাঁর এই অসাধারণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ তাআলা তাঁর আগামী পথচলা আরও সুন্দর, সফল ও কল্যাণময় করুন। তিনি যেন দেশ ও জাতির কল্যাণে একজন আদর্শ শিক্ষক হিসেবে অবদান রাখতে পারেন, সেই দোয়া করছি। সকলের কাছেও তাঁর জন্য দোয়া কামনা করছি।”
ইয়াছিন আরফাতের এ সাফল্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, তিনি তাঁর মেধা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
৪৭তম সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে।
২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026