1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:০৯|
Title :
প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর প্রথম ট্রেজারার পেলো বুটেক্স পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির মামলায় বেপরোয়া মোয়াজ্জেম গ্রেফতার, জেলহাজতে প্রেরণ! গাইবান্ধা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ব্যবস্থার আশ্বাস ডাকুয়া ইউনিয়নের ৫ কিলোমিটার মাটির রাস্তা বেহাল, ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ। পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দিলেন মা নেত্রকোনা কেন্দুয়ার টিকেট খেলা কেন্দ্র করে মারামারি আহত ২। পাল্টাপাল্টি হামলা লুটপাট এর অভিযোগ। ​পার্বতীপুর প্রেস ক্লাব নির্বাচন ২০২৬: জমজমাট শপথ ও আলোচনা অনুষ্ঠান; নতুন নেতৃত্বের যাত্রা শুরু অতিদরিদ্র পরিবারের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

চট্টগ্রামের কর্ণফুলী থানায় ঝোপের ভেতর থেকে অস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১২, ২০২৬,
  • 17 Time View
22

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের বিশেষ অভিযানে ঝোপের ভেতর থেকে উদ্ধার হয়েছে ব্রাজিলে তৈরি একটি বিদেশি ৯ এমএম পিস্তল।
উদ্ধার হওয়া অস্ত্রটি পূর্বে থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় লোকজন। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও অস্ত্রটির প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চলছে।
শুক্রবার (১০ জুলাই) রাত ১২টা ৫০ মিনিটের দিকে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসানাত মোহাম্মদ মাজেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জুয়েল মজুমদার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় ঝোপে তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পিস্তলের সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি। অস্ত্রটির বাট প্লাস্টিকের এবং বডি লোহার তৈরি। এক পাশে ‘TAURUS’ এবং অন্য পাশে ‘MADE IN BRAZIL’ খোদাই করা রয়েছে। এছাড়া ট্রিগার ও ফায়ারিং পিন অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, অস্ত্রটি ব্রাজিলের টরাস (Taurus) কোম্পানির তৈরি ৯ এমএম ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল। প্রাথমিক পর্যবেক্ষণে এটি G3 সিরিজের মডেলের সঙ্গে মিল রয়েছে।
বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও এ ধরনের পিস্তল ব্যবহৃত হয়ে থাকে। তবে উদ্ধার হওয়া অস্ত্রটির সুনির্দিষ্ট মডেল, এটি কোনো সরকারি সংস্থার বরাদ্দকৃত অস্ত্র কিনা এবং পূর্বে থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত কিনা—এসব বিষয় ব্যালিস্টিক পরীক্ষা ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
উদ্ধারের পর অস্ত্রটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অস্ত্রটি কীভাবে সেখানে এলো, কারা ফেলে গেছে এবং এর পেছনে কোনো অপরাধচক্র জড়িত আছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া পিস্তলটি নিয়ে তদন্ত চলছে। সব দিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026