1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:১৬|
Title :
পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ। নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দিলেন মা ‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বটিয়াঘাটার বিভিন্ন এলাকার জলবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে অপসারণ কার্যক্রম অব্যাহত প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর প্রথম ট্রেজারার পেলো বুটেক্স পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির মামলায় বেপরোয়া মোয়াজ্জেম গ্রেফতার, জেলহাজতে প্রেরণ! গাইবান্ধা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ব্যবস্থার আশ্বাস ডাকুয়া ইউনিয়নের ৫ কিলোমিটার মাটির রাস্তা বেহাল, ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬,
  • 22 Time View
38

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। গতকাল ১১ জুলাই ২০২৬ তারিখে এই অভিযানগুলো পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি দল গতরাত রাত ২টা ২০ মিনিটে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ৪৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। অন্যদিকে, মনোহরপুর বিওপির অপর একটি দল রাত ৯টা ৩০ মিনিটে একই ইউনিয়নের রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে আরও ৭৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে।
দুই অভিযানে জব্দকৃত মোট ১২২ বোতল মাদকের আনুমানিক বাজার মূল্য ৪৮,৮০০/- (আটচল্লিশ হাজার আটশত) টাকা। জব্দকৃত এই মাদকদ্রব্যগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
এছাড়াও চলতি জুলাই মাসে সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে ১ জন আসামিসহ মোট ১৪৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং আরও ৪৬ বোতল মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি, যার আনুমানিক বাজার মূল্য ১,৫৩,৫০০/- (এক লক্ষ তেপ্পান্ন হাজার পাঁচশত) টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026