চান্দিনায় প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি, ৬ লাখ টাকার স্বর্ণালংকার লুট
Reporter Name
Update Time :
শনিবার, জুলাই ১১, ২০২৬,
11 Time View
চান্দিনায় প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি, ৬ লাখ টাকার স্বর্ণালংকার লুট
কামরুল হাসান ভূঁইয়া, চান্দিনা উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি। কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামে এক সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের তালা ভেঙে আলমারি ও ওয়ারড্রব ভেঙে প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালংকার ও রূপার গহনা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার মাইজখার গ্রামে সিঙ্গাপুর প্রবাসী সাদ্দাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রবাসী সাদ্দাম হোসেনের পিতা মহরম আলী জানান, তার ছেলে সাদ্দাম হোসেন সিঙ্গাপুরে থাকেন। ছেলে-পরিবার আলাদা ঘরে বসবাস করলেও ঘটনার দিন তার পুত্রবধূ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তিনি নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে দরজা খুলতে গিয়ে দেখেন বাইরে থেকে শিকল লাগানো। পরে ডাকাডাকি করলে অপর পুত্রবধূ এসে দরজা খুলে দেন। এরপর ছেলের ঘরে গিয়ে তিনি দেখতে পান ঘরের দরজা খোলা এবং আলমারি ও ওয়ারড্রব ভাঙা অবস্থায় রয়েছে। সেখান থেকে তিনটি সোনার আংটি, দুটি সোনার গলার চেইন, দুই জোড়া সোনার কানের দুল এবং একটি রূপার কোমরের বিছা চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে দাবি করেন তিনি। এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
20
কামরুল হাসান ভূঁইয়া, চান্দিনা উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামে এক সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের তালা ভেঙে আলমারি ও ওয়ারড্রব ভেঙে প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালংকার ও রূপার গহনা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার মাইজখার গ্রামে সিঙ্গাপুর প্রবাসী সাদ্দাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রবাসী সাদ্দাম হোসেনের পিতা মহরম আলী জানান, তার ছেলে সাদ্দাম হোসেন সিঙ্গাপুরে থাকেন। ছেলে-পরিবার আলাদা ঘরে বসবাস করলেও ঘটনার দিন তার পুত্রবধূ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তিনি নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে দরজা খুলতে গিয়ে দেখেন বাইরে থেকে শিকল লাগানো। পরে ডাকাডাকি করলে অপর পুত্রবধূ এসে দরজা খুলে দেন।
এরপর ছেলের ঘরে গিয়ে তিনি দেখতে পান ঘরের দরজা খোলা এবং আলমারি ও ওয়ারড্রব ভাঙা অবস্থায় রয়েছে। সেখান থেকে তিনটি সোনার আংটি, দুটি সোনার গলার চেইন, দুই জোড়া সোনার কানের দুল এবং একটি রূপার কোমরের বিছা চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”