1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৪৮|
Title :
শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত। গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩ বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন। ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন।

চিলমারীতে “দীপ আই কেয়ার ফাউন্ডেশনের” উদ্যোগে, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, মার্চ ২৯, ২০২৬,
  • 70 Time View
32

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ‘মানবিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন’ “দীপ আই কেয়ার ফাউন্ডেশন”। ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯শে মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত, শিশু কানন বিদ্যা নিকেতন স্কুল মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের উপস্থিতিতে ক্যাম্পটি সম্পন্ন হয়েছে। আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৩শ জনেরও বেশি চোখের রোগীকে প্রাথমিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। একই সঙ্গে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। চিকিৎসা কার্যক্রম চলাকালে ছানি রোগে আক্রান্ত ২৬জন রোগী চিহ্নিত করা হয়েছে। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রংপুরে প্রেরণ করা হয়েছে। যে খানে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানাযায়, এসব রোগীর যাতায়াত, থাকা-খাওয়া এবং অপারেশন-পরবর্তী ঔষুধ ও সেবার সম্পূর্ণ ব্যায় আয়োজক কর্তৃপক্ষ বহন করবেন। ক্যাম্প পরিচালনায় ছিল “দীপ আই কেয়ার ফাউন্ডেশন” (চক্ষু হাসপাতাল, দর্শনা, রংপুর)। সার্বিক সহযোগিতা ও স্থানীয় ব্যবস্থাপনায় ছিল “শামছ পাড়া জনকল্যাণ সংঘ”, চিলমারী, কুড়িগ্রাম। স্থানীয় স্বেচ্ছাসেবকরাও এ কার্যক্রম সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানান। এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগী সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনেকেই বলেন, অর্থের অভাবে দীর্ঘদিন চিকিৎসা নিতে না পারা রোগীরা এ ক্যাম্পের মাধ্যমে নতুন করে চিকিৎসা পাওয়ার সুযোগ পেয়েছেন। সংশ্লিষ্টরা জানান, সমাজের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান। স্থানীয় সচেতন মহলও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026