চিলমারীর চরের নারীদের স্বাস্থ্য সংকট, গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা।
Reporter Name
Update Time :
সোমবার, ১৫ জুন, ২০২৬
৫৫
Time View
চিলমারীর চরের নারীদের স্বাস্থ্য সংকট, গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা।
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে চলমান তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এই প্রতিকূল আবহাওয়ায় সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন চরাঞ্চলের শ্রমজীবী নারীরা। তীব্র গরমে দীর্ঘ সময় মাঠে কাজ করার ফলে নারীদের মাথা ঘোরা ও অতিরিক্ত দুর্বলতার পাশাপাশি জরায়ুজনিত ইনফেকশন এবং ত্বকের নানাবিধ জটিল রোগ প্রকট আকার ধারণ করছে। মূলত অসচেতনতা ও লোকলজ্জার কারণে এই স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মতে, গরমের এই সময়ে চরের নারীদের মধ্যে মূত্রনালির সংক্রমণ (ইউটিআই) এবং বিভিন্ন চর্মরোগের হার প্রায় দ্বিগুণ হয়ে গেছে। চরের বাতাসে বালুকণা বেশি থাকা এবং তীব্র রোদে ত্বক পুড়ে যাওয়ার কারণে চুলকানি, লাল দানা ও একজিমার প্রকোপ বাড়ছে।
93
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে চলমান তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এই প্রতিকূল আবহাওয়ায় সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন চরাঞ্চলের শ্রমজীবী নারীরা।
তীব্র গরমে দীর্ঘ সময় মাঠে কাজ করার ফলে নারীদের মাথা ঘোরা ও অতিরিক্ত দুর্বলতার পাশাপাশি জরায়ুজনিত ইনফেকশন এবং ত্বকের নানাবিধ জটিল রোগ প্রকট আকার ধারণ করছে। মূলত অসচেতনতা ও লোকলজ্জার কারণে এই স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মতে, গরমের এই সময়ে চরের নারীদের মধ্যে মূত্রনালির সংক্রমণ (ইউটিআই) এবং বিভিন্ন চর্মরোগের হার প্রায় দ্বিগুণ হয়ে গেছে। চরের বাতাসে বালুকণা বেশি থাকা এবং তীব্র রোদে ত্বক পুড়ে যাওয়ার কারণে চুলকানি, লাল দানা ও একজিমার প্রকোপ বাড়ছে।