1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ২:১২|
Title :
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক সাতকানিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একই দিনে পৃথক দুটি জায়গায় দুই জনের মৃত্যু নকল দুধ তৈরির উপকরণসহ ভাঙ্গুড়ায় আটক ১ এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় বড়াল কিন্ডার গার্টেনের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠান আনোয়ারাই বাসের হঠাৎ ব্রেক পিলের কারণে সড়ক দুর্ঘটনা ২ নারী নিহত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে কোন ভূমিকা নেই হাইওয়ে পুলিশের কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ চীনা গণমুক্তি ফৌজের (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন: বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সহযোগিতায় নতুন প্রত্যয় কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল: পরবর্তী সময়ে আহ্বায়ক পদপ্রার্থী বিল্লাল হোসেন নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়।

চেয়ারম্যান পদে দোয়া চাইলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ সাঈদ হোসেন মিন্টু

আমজাদ হোসেন মিঠু, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬,
  • 24 Time View
25

আমজাদ হোসেন মিঠু,
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জ,
১৯/০৪/২০২৬
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৩ নং তন্তর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চেয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিত্ব মোঃ সাঈদ হোসেন মিন্টু। তিনি তন্তর ইউনিয়নের দুই দুই বারের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবুবকর সিদ্দিক (সিদ্দিক চেয়ারম্যান)-এর কনিষ্ঠ সন্তান এবং যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী।
সাঈদ হোসেন মিন্টু তন্তর ইউনিয়নের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত প্রিয় মুখ। তাঁর পিতা আলহাজ সিদ্দিকী বেপারী দীর্ঘ দিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইউনিয়নের ব্যাপক উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। পারিবারিক সেই সেবার ঐতিহ্যকে ধারণ করে, এবার সাঈদ হোসেন মিন্টু জনসেবার লক্ষ্যে নির্বাচনী ময়দানে নেমেছেন।
ইতিমধ্যেই তন্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাঈদ হোসেন মিন্টুর নাম প্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচিত হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ক্লিন ইমেজের ও সদালাপী এই তরুণ নেতা ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার আদায় এবং এলাকার আধুনিকায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সাঈদ হোসেন মিন্টু বলেন, “আমার বাবা সারাজীবন তন্তর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। আমিও তাঁর আদর্শকে লালন করে আপনাদের সেবা করতে চাই। তন্তর ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমি আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন কামনা করছি।”
নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, সাঈদ হোসেন মিন্টু নিয়মিত ইউনিয়নের পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় মুরুব্বিরাও তাঁর পিতার অবদানের কথা স্মরণ করে তাকে আশীর্বাদ করছেন। এলাকাবাসীর প্রত্যাশা, সাঈদ হোসেন মিন্টু নির্বাচিত হলে তন্তর ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সাঈদ হোসেন মিন্টু তরুণ প্রজন্মের একজন প্রতিশ্রুতিশীল নেতা। তাঁর নেতৃত্ব তন্তর ইউনিয়নকে উন্নতির পথে নিয়ে যাবে এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। তন্তর ইউনিয়নবাসী তাঁর পাশে থাকবে এবং তাঁকে আসন্ন নির্বাচনে জয়ী করবে বলে আশা করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026