1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শ্যামনগরে ভাটার দাদনে টাকা নিয়েছে ছেলে, ছেলেকে না পেয়ে মাকে উঠিয়ে নিয়ে গেল ভাটার সর্দার ছিনতাইয়ের ভ্যানিটি ব্যাগ সহ মালামাল সহ উদ্ধার করেছে ওসি মোজাম্মেল হক কতোয়ালি থানা এলাকায় ওসি জাহেদের অভিযান,চোরাইকৃত ০৮টি মোবাইল, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে ৬০০+ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি পীরগঞ্জে রুস্তম আলীর গরুর খামার নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে ইএসডিওর উদ্যোগ চকবাজার থানা এলাকায় ওসি মামুনের অভিযান, চিকনা রাজু গ্রেফতার পুলিশের বিশেষ অভিযান, নিজ বাড়ি থেকে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার জনগণের বহু কাংখিত ইউপি নির্বাচন ২১শে জানুয়ারি থেকে শুরু পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। সব সার কারখানা চালু হলে ২২ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব, বিসিআইসি চেয়ারম্যান

ছিনতাইয়ের ভ্যানিটি ব্যাগ সহ মালামাল সহ উদ্ধার করেছে ওসি মোজাম্মেল হক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View
31

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় সাহসী, চৌকষ, ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হকের দুর্সাহসি অভিযানে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, নারীদের ভ্যানিটি ব্যাগ, হ্যান্ডব্যাগ, অলংকার ও একটি মোটরসাইকেলসহ ৩২ ধরনের আলামত। তবে পুলিশের অভিযানের সময় ঘটনায় তদন্তে পাওয়া সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১টার দিকে নগরের কোতোয়ালী থানার লাভ লেইন এলাকার শ্রীশ্রী দয়াময়ী কালীমন্দির সড়কে লুৎফুর সাহেবের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
পাঁচলাইশ মডেল থানা-পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওআর নিজাম রোডের উৎসব সুপার মার্কেটের বিপরীতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোহাম্মদ ইয়াছিন (৪৯) তাঁর স্ত্রী হালিমা আক্তারকে (৪০) চিকিৎসকের কাছে নেওয়ার জন্য রিকশায় করে জিইসি মোড় থেকে পার্কভিউ হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথে একটি কালো মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁদের রিকশার পেছন দিক থেকে এসে ভয়ভীতি দেখিয়ে হালিমা আক্তারের হাতে থাকা বাদামি রঙের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।
ছিনতাই হওয়া ব্যাগে দুটি আইফোন, নগদ চার হাজার টাকা ও অন্যান্য সামগ্রী ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্সের মূল্য দেড় লাখ টাকা এবং অপর একটি আইফোনের মূল্য ৩০ হাজার টাকা বলে এজাহারে দাবি করা হয়। ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পাঁচলাইশ থানা মোড়ের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় ইয়াছিনের অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানায় ২১ অক্টোবর দণ্ডবিধির ৩৯২ ধারায় ছিনতাইয়ের মামলা করা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় মো. এরশাদ (৪০) নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল কোতোয়ালী থানার লাভ লেইন এলাকার ওই বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন এরশাদ পালিয়ে যান। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
অভিযানকালে বাসাটিতে তল্লাশি চালিয়ে ১০টির বেশি মোবাইল ফোন, একটি অচল এইচপি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন রঙের ও ব্র্যান্ডের নারীদের ভ্যানিটি ব্যাগ ও হ্যান্ডব্যাগ, একটি মোটরসাইকেল, অলংকার, ৩৫ হাজার টাকা, ১৬টি পুরোনো পেনড্রাইভ, চাবির গোছা ও একটি হেলমেটসহ ৩২ ধরনের আলামত জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, জব্দ করা মালামালের মধ্যে একটি অপো রেনো ১৩এফ মোবাইল ফোন ও একটি বাদামি রঙের নারীদের ব্যাগ এই মামলায় ছিনতাই হওয়া মালামাল হিসেবে শনাক্ত করা হয়েছে। বাকি মালামালগুলোও বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে ছিনিয়ে এনে ওই বাসায় রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সন্দেহভাজন এরশাদ পেশাদার ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় সম্পত্তিসংক্রান্ত অপরাধের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধার হওয়া অন্যান্য মালামালের প্রকৃত মালিক শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026