1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শ্যামনগরে ভাটার দাদনে টাকা নিয়েছে ছেলে, ছেলেকে না পেয়ে মাকে উঠিয়ে নিয়ে গেল ভাটার সর্দার ছিনতাইয়ের ভ্যানিটি ব্যাগ সহ মালামাল সহ উদ্ধার করেছে ওসি মোজাম্মেল হক কতোয়ালি থানা এলাকায় ওসি জাহেদের অভিযান,চোরাইকৃত ০৮টি মোবাইল, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে ৬০০+ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি পীরগঞ্জে রুস্তম আলীর গরুর খামার নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে ইএসডিওর উদ্যোগ চকবাজার থানা এলাকায় ওসি মামুনের অভিযান, চিকনা রাজু গ্রেফতার পুলিশের বিশেষ অভিযান, নিজ বাড়ি থেকে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার জনগণের বহু কাংখিত ইউপি নির্বাচন ২১শে জানুয়ারি থেকে শুরু পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। সব সার কারখানা চালু হলে ২২ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব, বিসিআইসি চেয়ারম্যান

সব সার কারখানা চালু হলে ২২ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব, বিসিআইসি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View
15

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

দেশের সব সার কারখানার উৎপাদন পুনরায় চালু করে ইউরিয়া সার আমদানি বাবদ প্রায় ২২ হাজার কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্যে কাজ করছে সরকার।

কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও ইউরিয়া সার রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিসিআইসি চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশে বছরে প্রায় ২৬ থেকে ২৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়।

বিসিআইসির অধীন সার কারখানাগুলো সচল রাখা এবং প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি সার রপ্তানির সক্ষমতাও তৈরি হবে।

তিনি বলেন, ‘আমাদের মূল সমস্যা হচ্ছে গ্যাসের সংকট। তবে গ্যাস সরবরাহ নিশ্চিত করে কারখানাগুলো চালু করতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। কারখানাগুলো চালু করতে পারলে আমাদের আর সার আমদানি করতে হবে না।’

চলতি বছরই উৎপাদনে ফিরতে পারে আশুগঞ্জ সার কারখানা

গ্যাসসংকটের কারণে ২০২৫ সালের ১ মার্চ থেকে বন্ধ রয়েছে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন। তবে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে চলতি বছরের মধ্যেই কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিসিআইসি চেয়ারম্যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আশুগঞ্জ সার কারখানাটি দেশের ইউরিয়া সার উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় কারখানাটির উৎপাদন সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না। প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করে কারখানাটি পুনরায় চালু করা গেলে দেশের সার উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে।

আশুগঞ্জ সার কারখানা পরিদর্শনকালে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞার সঙ্গে কারখানার ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আলী আশরাফ, উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়াসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, দেশের সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করে উৎপাদন পুনরায় চালু করা গেলে ইউরিয়া সার আমদানির ওপর নির্ভরতা কমবে। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের কৃষি খাত ও জাতীয় অর্থনীতিও উপকৃত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026