1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১০:১০|
Title :
বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানঃ কালিয়াকৈরে আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান মনোহরদীতে ঐতিহ্যবাহী কাছিটান খেলায় দর্শকদের ঢল, বিজয়ী খোটমোড়া দল গোবিন্দগঞ্জ উপজেলায় ২-৩ বছরের এক কন্যা শিশু উদ্ধার স্বজনদের খোঁজে পুলিশ ঝালকাঠির কীর্ত্তিপাশায় কৃষকদলের মতবিনিময় সভা কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের

ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ৮, ২০২৬,
  • 30 Time View
51

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরের ডাসার উপজেলায় অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসী।
সোমবার ( ৮ জুন ) ঢাকা–বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাসার ও কালকিনি এলাকায় কিছু ব্যক্তির অপসাংবাদিকতার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগও তোলেন তারা। তবে বক্তারা স্পষ্ট করে বলেন, এই আন্দোলন সাংবাদিক সমাজের বিরুদ্ধে নয়; বরং হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা ও ভিউ-ব্যবসার বিরুদ্ধে।
তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ও ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকতার আড়ালে কিছু কথিত ব্যক্তি প্রশাসন ও সাধারণ মানুষকে হয়রানি করছে। মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং অপরাধীদের সহায়তার অভিযোগও তুলে তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের প্রধান মনির সরদার, মিঠু শিকদার, আব্দুস সালাম সরদার, সাবেক সেনা সদস্য জাকির হাওলাদার, হেলাল বেপারী, ফরহাদ সরদার, রেজাউল বেপারী, শাওন বেপারী, ফজলুল হক সরদার, কামরুল সরদার, কবির মাতুব্বরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026