1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৬|
Title :
নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খান খসরু নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ত্রিশালে দুই শ্রমিকের করুণ মৃত্যু হাটহাজারীতে ইটভাটার মালিক চাঁদা না দেওয়ায় গাড়িতে গুলি জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা ঈশা খাঁ মোড়ে সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, আহত ৬ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী সাঘাটায় এলজিইডি’র রাস্তার কাজে শুভঙ্করের ফাঁকি

ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন।

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ২৭, ২০২৬,
  • 34 Time View
42

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত ঢাকাস্থ নাসিরনগর উপজেলা ছাত্রকল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোক্তার হোসেনকে আহ্বায়ক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান সাদীকে সদস্য সচিব করা হয়েছে।
সমিতির উপদেষ্টা ও সাবেক সচিব মফিজুর রহমানকে সার্চ কমিটির দায়িত্ব দেওয়া হয়। তাঁর নেতৃত্বে সাবেক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সমন্বয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত নাসিরনগরের শিক্ষার্থীদের নিয়ে এই ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক
কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত আহ্বায়ক মোক্তার হোসেন বলেন,
ঢাকায় অবস্থানরত নাসিরনগরের শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। একটি ঐক্যবদ্ধ, সেবামুখী ও কার্যকর ছাত্রকল্যাণ সমিতি গড়ে তুলতে উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
নবনির্বাচিত সদস্য সচিব আদনান সাদী বলেন,
আমার লক্ষ্য হবে ঢাকাস্থ নাসিরনগরের সকল ছাত্র-ছাত্রীকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে একত্রিত করা। শিক্ষা, ক্যারিয়ার গাইডলাইন এবং প্রয়োজনে আর্থিক ও মানসিক সহায়তা নিশ্চিত করতে কাজ করব। সিনিয়র-জুনিয়রদের মধ্যে একটি কার্যকর মেন্টরশিপ নেটওয়ার্ক গড়ে তুলে ঐক্যবদ্ধ, দক্ষ ও মানবিক ছাত্রসমাজ গঠনে ভূমিকা রাখতে চাই। আমরা সবাই মিলে একটি আদর্শ, সক্রিয় ও সবার জন্য উন্মুক্ত ছাত্রকল্যাণ সমিতি গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, ঢাকায় অবস্থানরত নাসিরনগরের শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি কার্যকর ছাত্রবান্ধব প্ল্যাটফর্ম
হিসেবে কাজ করবে।
নবগঠিত এই আহ্বায়ক কমিটির মাধ্যমে ঢাকায় অধ্যয়নরত নাসিরনগরের শিক্ষার্থীদের মধ্যে আরও সুদৃঢ় যোগাযোগ, সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রমের গতি বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026