1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View
75

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারী পথচারী নিহত হয়েছেন।
রবিবার( ৫ জুলাই ) বিকেলে ডাসার থানার ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী মহাসড়কের এক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে বরিশালগামী রোজা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ছেড়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন সেটি আটক করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে মাদারীপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের দায়িত্ব গ্রহণ করে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026