1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৩৭|
Title :
শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত। গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩ বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন। ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন।

তারাকান্দার শশার বাজারে “ইয়াহইয়া উসসুন্নাহ উলামা সংগঠন”-এর কমিটি গঠন

এস এ হাসিব ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬,
  • 76 Time View
48

এস এ হাসিব
ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোয়াতলা শশার বাজারে “ইয়াহইয়া উসসুন্নাহ উলামা সংগঠন”-এর কমিটি গঠন করা হয়েছে। কোরআন ও সুন্নাহর আদর্শ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রবীণ ও নবীন আলেমদের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবীণ আলেম মাওলানা সায়েদুল ইসলাম। সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা সাইফুল্লাহ। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা হাফেজ সাইফুল্লাহ এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হাবিবুল্লাহ ও মাওলানা সাখাওয়াতুল্লাহ।
সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সাইফুল ইসলাম সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জিয়া, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইব্রাহিম এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সানাউল্লাহ দায়িত্ব পালন করবেন।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে মাওলানা আবু তাহের, সহ-অর্থ সম্পাদক মাওলানা অলিউর রহমান, প্রচার সম্পাদক হাফেজ সায়েদুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক হাফেজ আবু তাহের নির্বাচিত হয়েছেন। সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন কারী আলমগীর হোসেন, হাফেজ জায়েদ আব্দুল্লাহ, হাফেজ সাদিকুল ইসলাম, মাহফুজুর রহমান এবং হাফেজ মাহদী হাসান।
সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সানাউল্লাহ জানান, “কোরআন ও সুন্নাহর আলোকে একটি নৈতিক ও উন্নত সমাজ গঠন এবং সমাজের সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যেই এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের সামনে বিভিন্ন পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “আগামী সভায় কমিটি আরও সম্প্রসারণ করা হবে এবং ভবিষ্যতে ধর্মীয়, সামাজিক ও নৈতিক উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026