1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

দাগনভূঞা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View
70

মোহাম্মদ হানিফ ফেনী জেলা।
নাগরিক মতামতের ভিত্তিতে পরিকল্পিত, আধুনিক ও টেকসই পৌর নগর গড়ার প্রত্যয়ে নানা উন্নয়ন প্রস্তাব; ইউএনও ও পৌর প্রশাসক মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে সভা
নিজস্ব প্রতিবেদক | দাগনভূঞা
পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং জনবান্ধব পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে দাগনভূঞা পৌরসভার মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান)প্রণয়নের প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। নগর পরিচালন ওঅবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় বুধবার সকালে দাগনভূঞা পৌরসভা মিলনায়তনে এ গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দাগনভূঞা পৌরসভার প্রশাসক জনাব মো. শাহীদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পৌর এলাকার বর্তমান উন্নয়ন পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নাগরিকদের প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে সুপরিকল্পিত মহাপরিকল্পনার কোনো বিকল্প নেই। আর এ পরিকল্পনা বাস্তবমুখী ও কার্যকর করতে স্থানীয় জনগণের মতামত, চাহিদা ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
পরামর্শ সভায় নগর পরিচালনা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, যানবাহন ব্যবস্থাপনা, নাগরিক সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ নগরায়ণের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বিশেষভাবে নগরের পরিকল্পিত সম্প্রসারণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ বসবাসের পরিবেশ এবং জনসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিক, প্রশাসক কর্মসম্পাদন সহায়ক কমিটির সদস্যবৃন্দ, টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (TLCC)-এর সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বাস্তবসম্মত উন্নয়ন প্রস্তাব উপস্থাপন করেন।
অংশগ্রহণকারীরা পৌর এলাকার সড়ক উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি, নিরাপদ চলাচল ব্যবস্থা এবং নাগরিক সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব সুপারিশ ও মতামত মহাপরিকল্পনা প্রণয়নের সময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সভায় বক্তারা আরও বলেন, একটি পরিকল্পিত নগর শুধু অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ নয়; বরং পরিবেশ, সামাজিক ভারসাম্য, অর্থনৈতিক সম্ভাবনা এবং নাগরিক জীবনমান উন্নয়নের সমন্বিত রূপরেখা তৈরি করাই মহাপরিকল্পনার মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই দাগনভূঞা পৌরসভাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক, নিরাপদ ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ, বাস্তবসম্মত পরিকল্পনা এবং সরকারের উন্নয়ন প্রকল্পের সমন্বিত বাস্তবায়নের মাধ্যমে দাগনভূঞা পৌরসভা আগামী দিনে একটি পরিকল্পিত, দৃষ্টিনন্দন ও নাগরিকবান্ধব পৌর নগরীতে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026