1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:৩০|
Title :
কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন: ‘জবরদখল নয়, ৩৮ বছরের বেশি সময় ধরে বৈধ ভোগদখলে আছি’ ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড,ভ্রাম্যমাণ আদালতের অভিযান সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই গাড়িতে ভয়াবহ আগুন গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বালকের উপর হামলা মারপিট গুরতর আহত ১ ওসি কামরুজ্জামানের নেতৃত্বে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিকলীর ছাতিরচর, দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন যশোর চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী সমিতির সভা সম্পন্ন বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা,মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

মোঃ হাচান আল মামুন দীঘিনালা  (খাগড়াছড়ি) প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬,
  • 30 Time View
24

মোঃ হাচান আল মামুন দীঘিনালা  (খাগড়াছড়ি) প্রতিনিধি।
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকাল ১১টায়  দীঘিনালা উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এবং বলেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
সহায়তার আওতায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৩৪ জন ব্যবসায়ীকে জন প্রতি ১৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ১০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত ১৪ জন ব্যবসায়ীকে জন প্রতি ৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সম্প্রতি ২৭-৩-২৬ বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে যায়, যার ফলে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। সরকারের এই সহায়তা তাদের পুনরায় ব্যবসা শুরু করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026