দীঘিনালায় আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ।
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
Update Time :
রবিবার, ১৫ মার্চ, ২০২৬
১৫২
Time View
দীঘিনালায় আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ।
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।। রবিবার সকাল ১১টায় উপজেলার দারুল কুরআন হালিমিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গণে এক আন্তরিক ও আবেগঘন পরিবেশে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এতিম, অসহায় ও কুরআনের হাফেজ শিক্ষার্থীদের হাতে নতুন পাঞ্জাবি-পায়জামা এবং ঈদ সালামি তুলে দেওয়া হয়। শিশুদের মুখে আনন্দমাখা হাসি ফুটে ওঠে এবং তারা ঈদের আনন্দ উপভোগ করে। এই মানবিক উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মানিত সভাপতি মুরাদ শামসুল আলম খান এর একান্ত প্রচেষ্টায়। এদিন মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশনের খাগড়াছড়ি জেলা শাখার প্রতিনিধি মাওলানা রবিউল বিন মোস্তফা, সদস্য মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ আরিফ হোসেন, মোহাম্মদ মামুন, জাফর ও মাইনুদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে এতিম ও দরিদ্র মানুষের মুখে ঈদের আনন্দ আরও বৃদ্ধি পাবে। তাদের হাসিই আমাদের প্রকৃত প্রাপ্তি। আবাম ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায়, হতদরিদ্র ও এতিম শিশুদের সহায়তায় নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই আয়োজন সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।
132
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।।
রবিবার সকাল ১১টায় উপজেলার দারুল কুরআন হালিমিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গণে এক আন্তরিক ও আবেগঘন পরিবেশে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এতিম, অসহায় ও কুরআনের হাফেজ শিক্ষার্থীদের হাতে নতুন পাঞ্জাবি-পায়জামা এবং ঈদ সালামি তুলে দেওয়া হয়। শিশুদের মুখে আনন্দমাখা হাসি ফুটে ওঠে এবং তারা ঈদের আনন্দ উপভোগ করে।
এই মানবিক উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মানিত সভাপতি মুরাদ শামসুল আলম খান এর একান্ত প্রচেষ্টায়। এদিন মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশনের খাগড়াছড়ি জেলা শাখার প্রতিনিধি মাওলানা রবিউল বিন মোস্তফা, সদস্য মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ আরিফ হোসেন, মোহাম্মদ মামুন, জাফর ও মাইনুদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,
সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে এতিম ও দরিদ্র মানুষের মুখে ঈদের আনন্দ আরও বৃদ্ধি পাবে। তাদের হাসিই আমাদের প্রকৃত প্রাপ্তি।
আবাম ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায়, হতদরিদ্র ও এতিম শিশুদের সহায়তায় নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই আয়োজন সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।