1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম: নির্ধারিত মূল্যে জ্বালানি দিচ্ছেন জামতলীর শাহাবুদ্দিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬৫ Time View
94

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
আজ মঙ্গলবার (২৪ মার্চ) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার অধিকাংশ পেট্রোল পাম্পে “তেল নেই” স্টিকার ঝুলতে দেখা যাচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, যানবাহন চালক এবং দূর-দূরান্ত থেকে আগত যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, তেলের অভাবে অনেক পাম্পে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। কোথাও কোথাও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না গ্রাহকরা। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবহন খাতেও বিরূপ প্রভাব পড়ছে।
এমন সংকটময় পরিস্থিতির মধ্যেও ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে উপজেলার জামতলী এলাকায়। স্থানীয় ব্যবসায়ী শাহাবুদ্দিন তার নিজ দোকানে সীমিত মজুদের মধ্যেও নিয়মিতভাবে গ্রাহকদের কাছে জ্বালানি তেল সরবরাহ করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, যখন অধিকাংশ পাম্প তেলের অভাবে বন্ধ বা অচল অবস্থায়, তখন শাহাবুদ্দিন তার মজুদ থাকা তেল সাধারণ মানুষের মাঝে বিক্রি করে যাচ্ছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—তিনি সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি করছেন এবং অতিরিক্ত কোনো অর্থ নিচ্ছেন না।
এ বিষয়ে শাহাবুদ্দিন বলেন, “আমার কাছে যতটুকু তেল মজুদ আছে, ততক্ষণ পর্যন্ত মানুষের কাছে সরবরাহ করে যাবো। এই সংকটের সময়ে মানুষের পাশে থাকাটাই আমার দায়িত্ব।”
তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, এমন দুর্দিনে শাহাবুদ্দিনের মতো ব্যবসায়ীরা এগিয়ে আসলে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026