1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ, ১৭ জনকে আর্থিক সহায়তা

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৯৮ Time View
95

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলা-পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী-এর দীঘিনালা জোন। মানবিক সহায়তার অংশ হিসেবে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুরে দীঘিনালা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ১৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে ১৭ জন অসহায় ও দরিদ্র ব্যক্তিকে বিভিন্ন ধরনের আর্থিক অনুদান ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
জানা যায়, আর্থিক সহায়তার পাশাপাশি কয়েকজন উপকারভোগীর হাতে জীবিকা সহায়তার অংশ হিসেবে সেলাই মেশিন, স্কুল ব্যাগ এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়, যা তাদের স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিতরণ করা ইফতার ও ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, নুডুলস, সেমাই, চিনি, তেল, বাদাম, কিসমিস ও গুঁড়া দুধ।
ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। এক উপকারভোগী বলেন,
“সেনাবাহিনীর এই সহায়তা আমাদের মতো অসহায় পরিবারের জন্য অনেক বড় পাওয়া। ঈদের সময় এই সহায়তা পেয়ে আমরা পরিবার নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারব। এজন্য আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।”
স্থানীয়রা জানান, প্রতি বছরই সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হয়, যা এলাকার অসহায় মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026