দুল ফিতরে অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন – লায়ন এ বি এম শাহাদাত হোসেন
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
১৪৫
Time View
দুল ফিতরে অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন – লায়ন এ বি এম শাহাদাত হোসেন
মোঃ আবদুল মোতালেব নোয়াখালী জেলা প্রতিনিধি পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা গ্রামে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন টপ স্টার গ্রুপের পরিচালক লায়ন এ বি এম শাহাদাত হোসেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় তার নিজ বাড়িতে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদের আগে এমন উদ্যোগে উপকারভোগীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। অনেকেই জানান, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ সৃষ্টি করেছে। উপহার বিতরণকালে লায়ন এ বি এম শাহাদাত হোসেন বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমি যতদিন সক্ষম থাকবো, ততদিন এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো।” তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন আরও বৃহৎ পরিসরে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। তারা লায়ন শাহাদাত হোসেনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান। এলাকাবাসীর মতে, প্রতি বছরের মতো এবারও তার এই উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কার্যক্রমের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে লায়ন শাহাদাত হোসেনের এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ঈদের আগে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে
124
মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা গ্রামে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন টপ স্টার গ্রুপের পরিচালক লায়ন এ বি এম শাহাদাত হোসেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় তার নিজ বাড়িতে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদের আগে এমন উদ্যোগে উপকারভোগীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। অনেকেই জানান, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ সৃষ্টি করেছে।
উপহার বিতরণকালে লায়ন এ বি এম শাহাদাত হোসেন বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমি যতদিন সক্ষম থাকবো, ততদিন এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন আরও বৃহৎ পরিসরে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। তারা লায়ন শাহাদাত হোসেনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
এলাকাবাসীর মতে, প্রতি বছরের মতো এবারও তার এই উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কার্যক্রমের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে।
মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে লায়ন শাহাদাত হোসেনের এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ঈদের আগে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে