1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

দেবীগঞ্জে গভীর রাতে বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে পরিবার।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭০ Time View
117

লিটন প্রধান স্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দারারহাট তেলিপাড়া এলাকায় গভীর রাতে একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী। অভিযোগকারী রণজিৎ রায় জানান, ঘটনার সময় তিনি স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেলে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে দেখেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ঘরের টিনের বেড়া কেটে ক্ষতিগ্রস্ত করেছে। তবে হামলার সময় কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।
রণজিৎ রায় বলেন, “আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
তিনি আরও জানান, বিষয়টি স্থানীয় ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাফিজ উদ্দিন কে অবহিত করেছি, মুঠোফোনে হাফিজ উদ্দিন জানান আমাকে অনেক রাতে জানিয়েছে বিষয়টি তাৎক্ষণিকভাবে না আসতে পারলেও সকালে এসে দেখি তার বাড়িতে টিনের বেড়া ভেঙ্গে চুরমার করা হয়েছে কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে আমি এই ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনি ব্যবস্থা নেওয়া হোক। রণজিৎ দেবীগঞ্জ থানার এক উপ-পরিদর্শক (এসআই)-কেও জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026