1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১:০০|
Title :
কটিয়াদীতে সড়কে মর্মান্তিক সংঘর্ষ, একই পরিবারের তিনজনের মৃত্যু ফেনীতে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার বিএনপি গন মানুষের দল বলে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে-এমপি জসিম পটুয়াখালী জেলা উলানিয়া বন্দর জুনিয়ার প্রেসক্লাব পুরাতন দেখেছি অনেকবার, নতুন দেখব একবার”—সুফলাকাটীতে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগে বাড়ছে জনসাড়া মহেশখালীতে অস্ত্র ভান্ডার উদ্ধার ঠাকুরগাঁওয়ে একই দিনে দুই শিশুর প্রাণহানি, পানিতে ডুবে শোকের মাতম ময়মনসিংহ ধৌবাউড়া থানার মামলার বাদী কে আসামীর হুমকি।

দৈনিক দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে কালীগঞ্জ পত্রিকা পরিবেশক কমিটির শোক,

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৩০, ২০২৬,
  • 8 Time View
16

আবারো অভিভাবক হারিয়ে ভোর না হতে দুয়ারে দুয়ারে ছুটি,ফোনের ওপাড় থেকে আর বলবে না কেউ রবিউল এখন কোথায়?

কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক দীড়চেতা ব্যক্তিত্ব রাখাল রাজা নামে খ্যাত,সাতক্ষীরা তথা বিভাগের সাংবাদিকতার কিংবদন্তি প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে কালিগঞ্জ পত্রিকা পরিবেশন কমিটি পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। শোকবার্তার পূর্বে উক্ত কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম তার অনুভূতিতে বলেন “আবারো অভিভাবক হারিয়ে ভোর না হতে ছুটে মানুষের দুয়ারে দুয়ারে হাজির হই দৈনিক দৃষ্টিপাত পত্রিকা নিয়ে।প্রতিদিন নতুন নতুন সকল খবর নিয়ে হাজির হলেও বুকের ভিতর শূন্যতা রয়ে যাচ্ছে।কেউ আর কোনদিন বলবে না রবিউল তোমার স্যার ফোন দেতে বলছে। ফোনের ওপাড় থেকে আর বলবে না কেউ রবিউল এখন কোথায়?১৯৮৮ দিনটি ভালো করে মনে নাই পয়লা ফাল্গুন আমি আমার পিতার স্নোহ থেকে চিরদিনের জন্য বঞ্চিত হই। চৌঠা এপ্রিল ২০০৭ দৃষ্টিপাত পরিবারের সদস্য হই। সেই থেকে বিপদে আপদে পাশে পেয়েছি, আবার ভুল করলে কখনো শুধরে দিয়েছেন,শাসনা ও করেছেন ঠিক অভিভাবকের মত। তাই বুকের ভিতরে গভীর শূন্যতা নিয়ে আজ অনুভব করছি যেন আবারও অভিভাবক হারালাম।
পরিশেষে এক শোক বিবৃতিতে কালিগঞ্জ পত্রিকা পরিবেশক কমিটির নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।বিবৃতিদাতারা হলেন কালীগঞ্জ পত্রিকা পরিবেশন কমিটির সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম,সহ-সভাপতি ভগিরথ ঘোষ,,সহ-সভাপতি আজগার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান আয়ুব,,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান,সদস্য যথাক্রমে আজম খান,আমিরুল ইসলাম,আজীবর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম,মুহাম্মদ কেরামত আলী,মোহাম্মদ নাহিদ হোসেন,আবু শাহেদ প্রমুখ।

কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026