1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:২৫|
Title :
পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ। নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দিলেন মা ‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বটিয়াঘাটার বিভিন্ন এলাকার জলবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে অপসারণ কার্যক্রম অব্যাহত প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর প্রথম ট্রেজারার পেলো বুটেক্স পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির মামলায় বেপরোয়া মোয়াজ্জেম গ্রেফতার, জেলহাজতে প্রেরণ! গাইবান্ধা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ব্যবস্থার আশ্বাস

ধুনটের চৌকিবাড়ী খেলাধুলার প্রসারে শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠে ফুটবল বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১, ২০২৬,
  • 18 Time View
39

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং খেলার মাঠে ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করতে উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ফুটবল বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হক দুলাল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম টুন্টু, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে চেয়ারম্যান হাসানুল করিম পুটু বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার প্রসার জরুরি। সেই লক্ষ্যেই উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন খেলার মাঠে ফুটবল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এমন ক্রীড়া সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026