1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৮:১৭|
Title :
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের লোহাগাড়া সমিতির পক্ষ থেকে ত্রাণ ও ঢেউ টিন বিতরণ সম্পন্ন জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: শাহ্ পরান পটিয়ায় বন্যার্ত ও পত্রিকার হকারদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্টানে বিএমএসএফ এর সভাপতি। আনন্দঘন পরিবেশে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৭ বছর পূর্তি উদযাপন: কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান সততা ও পেশাদারিত্বে তদন্তের নির্দেশনা, গোপালগঞ্জে পিবিআইর মাসিক সভা পার্বতীপুরের মেধাবী ছাত্র মিশকাতের মর্মান্তিক মৃত্যু ও চিকিৎসাবীরের ঋণে জর্জরিত অসহায় পরিবার

নওগাঁয় সাংবাদিকদের ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১, ২০২৬,
  • 21 Time View
29

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, নওগাঁ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে শহরের মুক্তির মোড় সংলগ্ন নওজোয়ান মাঠে এই শোভাযাত্রার উদ্বোধন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সভাপতি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল ১ থেকে ৭ মে পর্যন্ত পালিত ‘দশম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬’-এর রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে ১৪ দফা দাবি আদায় করা।
সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মফস্বল সাংবাদিকদের তালিকাভুক্তি, সাংবাদিক সুরক্ষা আইন পাস এবং পেশাগত মানোন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। এই গণমাধ্যম সপ্তাহের মাধ্যমে দেশের সকল স্তরের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
বক্তারা আরও বলেন, মহান মে দিবসের চেতনার সাথে সংহতি প্রকাশ করে শ্রমজীবী মানুষের অধিকারের পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য দাবিগুলোও সরকারকে মেনে নিতে হবে। অনতিবিলম্বে সাংবাদিকদের দাবি মেনে নিয়ে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার জন্য তারা সরকারের প্রতি জোর আহ্বান জানান।
শোভাযাত্রায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026