1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:১৯|
Title :
নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি ডিমলায় শহিদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নবীগঞ্জে দুই স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইকারী ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান এক ছিনতাইকারী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১৭, ২০২৬,
  • 5 Time View
12

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ বাজারে আবারও ছিনতাইয়ের উদ্দেশ্যে আসার অভিযোগে এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে নবীগঞ্জের গন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের গন্ধ্যা পয়েন্ট থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ধারালো দা ও একটি চুরিসহ আক্তার নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত (১৭ মে) মাসে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপর আরেক শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই। একই কায়দায় ঐ চক্রের সদস্যরা আবারও নবীগঞ্জ শহরে মোটরসাইকেল যোগে ছিনতাইয়ের পাঁয়তারা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক সাড়াশি অভিযান পরিচালনা করে ছিনতাইকারী আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত আক্তার হবিগঞ্জ সদর থানাধীন উচাইল গ্রামের মৃত আশরাফ উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া। এবং এই ঘটনার সাথে যে বা যাহারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করে পুলিশ গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এই গ্রেফতারের ঘটনায় নবীগঞ্জবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শিক্ষিকাদের কাছ থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের মতো ন্যাক্কারজনক ঘটনায় জনমনে যে ক্ষোভ ও আতংক সৃষ্টি হয়েছিল। তা পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে তা প্রশমিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অপরাধ দমনে দৃষ্টান্ত স্থাপন করবে এবং জনমনে পুলিশের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সচেতন মহলের লোকজন।
বুলবুল আহমেদ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল নাম্বার 01716796398
তারিখ: ১৭ জুন ২০২৬ইংরেজী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026