1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত ৭ লাখ টাকা ছিনতাই, আটক- ৫ চট্টগ্রাম মহানগরে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের ঘাট পরিদর্শন করেন সিএমপি কমিশনার শ্রীপুরে মধ্যে রাতে মসজিদ সহ বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই চট্টগ্রাম (সিএমপি) সিনেমা প্যালেস এলাকায় অবৈধ রিগ্যাল হোটেল ও বরিশাল হোটেলে অভিযান পরিচালনা করা অতি জরুরী নবীনগরে তিতাস-বুড়ী নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জন, হাজারো ভক্তের ঢল শ্রীপুরে ওয়াজ মাহফিলে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে বিশেষ পাগড়ী পরিয়ে দিলেন আলেম ওলামারা পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার। কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী ও পুরুষ গ্রেফতার । নবীনগরে এমপি মান্নানের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু, দড়ি লাপাংয়ে ফিরছে স্বস্তি।

নবীনগরে এমপি মান্নানের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু, দড়ি লাপাংয়ে ফিরছে স্বস্তি।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View
16

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের দড়ি লাপাং গ্রামে তিতাস-মেঘনা নদীর ত্রিমুখী মোহনায় ভয়াবহ নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।

নদীভাঙনে বসতবাড়ি, গাছপালা, গোসলের পাকা ঘাট ও একটি মাদ্রাসার অংশবিশেষ বিলীন হয়ে যাওয়ার পর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পশ্চিম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দড়ি লাপাং এলাকায় নদীভাঙন ভয়াবহ রূপ নিয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত প্রায় এক সপ্তাহে প্রায় পাঁচ কানি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে ভেঙে পড়েছে বিভিন্ন ফলদ ও কাঠগাছসহ বসতবাড়ির অংশবিশেষ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহের মধ্যে নদীভাঙনে চারটি ঘর বিলীন হয়েছে। এ ছাড়া প্রায় ৫০০ মানুষের গোসলের জন্য ব্যবহৃত একটি পাকা ঘাট ভেঙে গেছে।

দড়িলাপাং পূর্বপাড়া ফোরকানিয়া নূরানী মাদ্রাসাটিরও প্রায় তিন ভাগের অংশ ভেঙে নদীগর্ভে চলে গেছে। মাদ্রাসার পাশের একটি মসজিদও বর্তমানে নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে।

এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

এর আগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন ব্রাহ্মণ বাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

পরিদর্শনকালে তিনি ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, সংসদ সদস্যের নির্দেশনার পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে দ্রুত জিওব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, নির্দেশনার ২৪ ঘণ্টার মধ্যেই কাজের উদ্যোগ নেওয়া হয়। এতে নদীভাঙনের ঝুঁকিতে থাকা পরিবারগুলোর মধ্যে আশার সঞ্চার হয়েছে।

সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের নির্দেশনায় বৃহস্পতিবার জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধন করেন জন দরদি জন মানুষের বিশ্বস্ত ব্যক্তি স্থানীয় চেয়ারম্যান মো. নূর আলম নূর আজ্জম।

উদ্বোধনের আগে স্থানীয় মসজিদের ইমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

জিওব্যাগ ফেলার কার্যক্রম শুরু হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা যায়।

দীর্ঘদিন ধরে নদীভাঙনের আতঙ্কে থাকা মানুষজন দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান ও জন মানুষের প্রিয় বিশ্বস্ত সফল চেয়ারম্যান মো. নূর আলম নূর আজ্জমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ও টেকসই ব্যবস্থা নেওয়া না হলে নদীভাঙনে আরও বসতবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চলমান কার্যক্রমের পাশাপাশি ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, জিওব্যাগ ফেলার মাধ্যমে আপাতত ভাঙন রোধ সম্ভব হবে এবং তাদের বসতভিটা, মাদ্রাসা ও মসজিদ রক্ষা পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026